অফিস ডেস্ক
প্রবাসী বাংলাদেশীদের সেবা দানের লক্ষ্যে ইতালির মনফালকনে শহরে ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যাুলেট সেবার আয়োজন করেন ইতালিস্হ মিলান কনস্যাুলেট অফিস।
মনফালকনে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহায়তায় সান কানজিয়ান ডি ইসনজো ( পিয়েরিস ) এর কাসা দেল্লে আসোসিয়াজিওনি হল রুমে আয়োজিত কনস্যাুলেট সেবায় প্রায় ২ হাজার প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান, নো ভিসা আবেদন সহ নানা সহায়তা দেয়া হয়।
তবে সেবার স্হান টি ছোট হওয়ায় ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি বেশী হওয়ায় অনেকেই সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে আসেন। মিলান কনস্যাুলেট অফিসের কর্মকর্তারা জানান, রমজান মাস হওয়ায় ও সেবা প্রদানের স্হান টি ছোট হওয়ায় সেই সাথে সেবা গ্রহীতাদের উপস্থিতি বৃদ্ধির কারনে নির্ধারিত সময়ের থেকেও ৪ ঘন্টা বেশী কাজ করেও সবাইকে সেবা প্রদান করা সম্ভব হয়নি বলে দু:খ প্রকাশ করেন । তবে এখানে যারা কনস্যাুলেট সেবা হতে বঞ্চিত হয়েছেন তাদের নির্ধারিত তারিখে মিলান কনস্যাুলেট অফিসে গিয়ে অ্যাপয়েনমেন্ট ছাড়াই তাদের পাসপোর্ট নবায়ন সহ যাবতীয় কাজ করিয়ে আনতে পারবে বলে জানানো হয়।