শিরোনাম:

বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার, পলাতক আসামি

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | সময়ঃ ০৯:০৮
photo

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
 

শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা মধ্যপাড়া এলাকায় এক পলাতক আসামির বসতঘরে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন