শিরোনাম:

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ-এর যুব রেডক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:৩২
photo

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজ-এর যুব রেডক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) কলেজ অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ যুব রেডক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপন। তার সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল নাজমুন নাহার, কলেজ রেডক্রিসেন্টের ইনচার্জ মামুনুর রশিদ, কলেজের সর্বপ্রথম দলনেতা হেলাল ভাই, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মান্নান স্যার, বাংলা বিভাগের প্রধান নিশাত নাহার ম্যাম, বিএনসিসি ইনচার্জ ইমরান স্যার, রোভার ইনচার্জ আসিফ স্যার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ, কলেজ বিএনসিসি ও রোভার সদস্যবৃন্দ, হলের ছাত্র-ছাত্রী এবং কলেজ রেডক্রিসেন্টের সকল সদস্য।
 

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন