ইতালির মনফালকনে ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যাুলেট সেবা প্রদান


প্রবাসী বাংলাদেশীদের সেবা দানের লক্ষ্যে ইতালির মনফালকনে  শহরে ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যাুলেট সেবার আয়োজন করেন ইতালিস্হ মিলান কনস্যাুলেট অফিস। 

মনফালকনে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের  সার্বিক সহায়তায়  সান কানজিয়ান  ডি ইসনজো ( পিয়েরিস )  এর কাসা দেল্লে আসোসিয়াজিওনি হল রুমে আয়োজিত কনস্যাুলেট সেবায় প্রায় ২ হাজার প্রবাসীদের পাসপোর্ট নবায়ন,  সার্টিফিকেট  প্রদান,  নো ভিসা আবেদন সহ নানা সহায়তা দেয়া হয়। 

 

তবে সেবার স্হান টি ছোট হওয়ায় ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি বেশী হওয়ায় অনেকেই সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে আসেন। মিলান কনস্যাুলেট অফিসের কর্মকর্তারা জানান,  রমজান মাস হওয়ায় ও সেবা প্রদানের স্হান টি ছোট হওয়ায় সেই সাথে সেবা গ্রহীতাদের উপস্থিতি বৃদ্ধির কারনে নির্ধারিত সময়ের থেকেও ৪ ঘন্টা বেশী কাজ করেও সবাইকে সেবা প্রদান করা সম্ভব হয়নি বলে দু:খ প্রকাশ করেন । তবে এখানে যারা কনস্যাুলেট সেবা হতে বঞ্চিত হয়েছেন তাদের নির্ধারিত তারিখে মিলান কনস্যাুলেট অফিসে গিয়ে  অ্যাপয়েনমেন্ট  ছাড়াই তাদের পাসপোর্ট নবায়ন সহ যাবতীয় কাজ করিয়ে আনতে পারবে বলে জানানো হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ