শিরোনাম:

৩য় বারের মতো মুন্সীগঞ্জে সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথন, নিবন্ধন চলছে

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৩:০৪
photo

“রান ফর ফ্রিডম” প্রতিপাদ্যে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জের সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথন। সামাজিক সচেতনতা ও তরুণ সমাজকে সুস্থ জীবনের বার্তা দিতে তৃতীয়বারের মতো এই আয়োজন করছে মুন্সীগঞ্জ রানার্স গ্রুপ।
 

আগামী ২৭ মার্চ ভোরে অনুষ্ঠিতব্য এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা শুরু হবে মুন্সীগঞ্জ মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে।
নির্ধারিত রুট অনুযায়ী দৌড়টি দশকানি ভূইয়া বাড়ির মোড় হয়ে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা ঢালী বাড়ি এলাকা ঘুরে ইউ-টার্ন নিয়ে পুনরায় পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হবে।
ছেলে ও মেয়ে উভয়েই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
 

আয়োজকরা জানান, সাড়ে ৭ কিলোমিটার এই ম্যারাথনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৯৫০ টাকা। তবে আগাম নিবন্ধনের ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারির আগে ফি পরিশোধ করলে ৭৫০ টাকায় রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ৪ ফেব্রুয়ারি থেকে, যা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
দৌড় শুরু হবে ভোর ৫টা ৫০ মিনিটে এবং ওয়ার্মআপ পর্ব শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। নির্ধারিত সময়সীমা রাখা হয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট।
 

প্রত্যেক রেজিস্ট্রেশন প্রতিযোগীদের জন্য থাকছে ইভেন্ট টি-শার্ট, পর্যাপ্ত হাইড্রেশন সাপোর্ট, নাস্তা, মেডিকেল সহায়তা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থাপনা।
মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের প্রতিষ্ঠাতা দেওয়ান মোহাম্মদ হোসাইন বলেন, “মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়তে খেলাধুলা এবং শরীরচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই দৌড়ের মাধ্যমে মানুষ শারীরিক সুস্থতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও বহন করুক। আগের দুই আসরের সফলতা আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি, এবারের আয়োজন আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত হবে।”
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ০১৮১৭৪৭০১৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সচেতনতা, উদ্দীপনা ও সুস্থ জীবনের প্রত্যয়ে মুন্সীগঞ্জে আবারও জমে উঠতে যাচ্ছে ভোরের দৌড়।
 

শেয়ার করুন