অফিস ডেস্ক
সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর মৃধা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শেখরনগর থেকে আলমপুরগামী সড়কের মোখলেছের ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর মৃধা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঘনশ্যামপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।