শিরোনাম:

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৩:২০
photo

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের দক্ষিণপাড়ার বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে বড় রায়পাড়া গ্রামের হোসেন বেপারীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং তা হোসেন বেপারীর দ্বিতীয় ঘর ও প্রতিবেশী দাদন বেপারীর বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আগুনে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত দাদন বেপারী বলেন, আমি একজন মৌসুমী ব্যবসায়ী। রমজান মাস চলমান ও সামনে ঈদ এই মুহূর্তে আমার বসতঘরটি পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব।

শেয়ার করুন