শিরোনাম:

চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এজাহারনামীয় আরো ০১জন গ্রেফতার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | সময়ঃ ০৩:৪৪
photo

গত ০৪/৩/২০২৬ তারিখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সাতঘরিয়া এলাকায় সানারুল এবং সাগর নামক দুইজন ব্যক্তিকে চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় অন্যতম আসামি জাহাঙ্গীর (৩০) পিতা- জাবেদ সাং- সাতঘরিয়া (বাদল খানের বাড়ির ভাড়াটিয়া) ইউনিয়ন- হলদিয়া থানা- লৌহজং জেলা- মুন্সীগঞ্জকে  মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে অদ্য ৫/৩/২০২৬ তারিখ রাত আনুমানিক ৩.০০ ঘটিকায় লৌহজং থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
ধৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

শেয়ার করুন