শিরোনাম:

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার মহোদয়

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:৫৬
photo

মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত সনাতন নাথ কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করান জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এবং জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মুন্সীগঞ্জ। 
 

পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে তাকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন