অফিস ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া প্রেক্ষাপটে ক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ বছরেরও বেশি সময় পর সরকার ক্ষমতায় এখন বিএনপি। দলের দুঃসময় বিবর্ণ মুন্সিগঞ্জ জেলা বিএনপি অফিসে এবার লেগেছে রংয়ের ছোয়া লেগেছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সংগঠনের কার্যক্রমে নতুন গতি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলায় নতুন উদ্দীপনা নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে।
সর্বশেষ জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এরই মধ্যে জেলা কমিটিতে নতুন নেতৃত্ব আসার আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মঙ্গলবার শহরের সুপারমার্কেট এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন কর্মী রঙের তুলিতে দেয়াল সংস্কারের কাজ করছেন। দীর্ঘদিন রং ১৭ বছর পর মুন্সীগঞ্জ জেলা বিএনপি অফিসে রংয়ের ছোয়া লেগেছে।
রং না করায় ভবনটির দেয়াল বিবর্ণ হয়ে গিয়েছিল। এখন নতুন করে রংয়ের প্রলেপে কার্যালয়টি সাজিয়েতোলার কাজ চলছে। দলীয় নেতারা বলছেন, কার্যালয় সংস্কার কেবল অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং সাংগঠনিক পুনরুজ্জীবনের প্রতীক। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নবায়নকৃত কার্যালয়ের কার্যক্রম আরও জোরদার করা হবে ।