শিরোনাম:

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | সময়ঃ ০১:৩৪
photo

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৩-০৩-২০২৬ খ্রি. দুপুর ১৪.৪৫  ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি সাকিনস্থ জনৈক জাহাঙ্গীর মিয়া এী জবা ফ্যাক্টরীর সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে সামিয়া জাফর (২০), পিতা- মোঃ জাফর মিয়া ওরফে সোর্স জাফর, সাং- পঞ্চবটি (ফাজিলপুর সরদার বাড়ী) থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ (ভাসমান) কে ৭০০  (সাতশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 
 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান আছে এবং এই অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে। 
 

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন 
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

শেয়ার করুন