শিরোনাম:

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ড্রেজার ব্যবসায়ীর নৈরাজ্য

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:০৫
photo

গতকাল ১লা মার্চ রবিবার মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ড্রেজার ব্যবসায়ীর নৈরাজ্যে মুন্সীগঞ্জের টংগীবাড়ীর উপজেলাধীন আব্দুল্লাপুর ইউনিয়নে বিন্দুসার মসজিদ সংলগ্ন দীর্ঘ দিন জাবত অবৈধ ড্রেজার চালিয়ে আসছেন ইকবাল হোসেন স্বপন গং, পিতা মৃত- এসাহাক। 

অবৈধ ডেজার টংগীবাড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক বন্ধ হলেও আবার চালু হচ্ছে।  বর্তমান ড্রেজারটি দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের অন্ধকারে চালিয়ে যাচ্ছে। 
এলাকার লোকজন ভয়ে মুখ খুলছেন না। 

গতকাল তারই পরিপেক্ষিতে কথা কাটাকাটি হলে দুই এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। 
এই পবিত্র রমজানের বিকাল থেকে রাত্র পযন্ত সংঘর্ষ চলে। পরে থানা পুলিশ, সহ দাঙ্গা পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন