শিরোনাম:

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ কামরুল ইসলাম, ঢাকা প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:২৬
photo

ক্যাম্পাসকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ফার্মা ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো।

 

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মিজানুর রহমান। তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হারুনুর রশীদ। এছাড়া ক্লাবের উপদেষ্টা, আহ্বায়ক, ক্লাবের প্রেসিডেন্ট তারেক রহমানসহ ক্লাবের অনেক সদস্য উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, ঝড়-বন্যা ও খরার মতো দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা জরুরি।

শেয়ার করুন