শিরোনাম:

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৩:৫৬
photo

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযানে পরিচালনাকালে অদ্য ২১.০২.২০২৬ খ্রি. ১৫.৫০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানাধীন দক্ষিণ রামগোপালপুর সাকিনস্থ জনৈক সফিউদ্দিন এর বাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ০২ জনকে গ্রেফতারপূর্বক তাদের দখলে থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 
 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞেসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দূর্গাবাড়ি সাকিনস্থ জনৈক কাইয়ুম এর সেনেটারী দোকান এর সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে অপর ০১ জন মাদক ব্যবসায়ীকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 
 

এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো জোরদার হবে।
 

অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮

শেয়ার করুন