শিরোনাম:

১৮ মাস পর আজ দায়িত্ব নিচ্ছে নির্বাচিত সরকার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:৪০
photo

প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবার নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হচ্ছে আজ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের। সে বছরের সেপ্টেম্বরে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আজ রাজনৈতিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাচ্ছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ
একই দিন বিকেলে শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন সরকার।
১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে এসেই নির্বাচনে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের নির্বাচনে জোটগতভাবে ২১২টি আসন পেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। টানা তিনটি সংসদ অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনের প্রবেশ করছেন। ২০১৪ এবং ২০২৪ সালের দুটি নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছিল বিএনপি।

শেয়ার করুন