শিরোনাম:

হাইমচরে পূর্ব শত্রুতার জের ধরেই এক নিরীহ পরিবারের উপর অতর্কিত হামলা

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১২:০৬
photo

হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরেই এক নিরীহ পরিবারের উপর অর্তকিত হামলার অভিযোগ পাওয়া যায়। ঘটানাটি ঘটে গত ১৩ই' ফেব্রুয়ারী শুক্রবার রাত ১১ টায় চরভৈরবী গ্রামের তার নিজ বাড়িতে একদল সন্ত্রাসী লাঠি, সোটা নিয়ে আনোয়ার গাজী ও তার স্ত্রী খাদিজা খাতুনের উপর হামলার শিকার করলে এক পর্যায়ে তার স্বামী আনোয়ার গাজীর মাথায় কুপের আঘাত লাগলে  তাৎক্ষণিক মাটিতে লুঠিয়ে।পড়লে স্থানীয়রা তাকে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়। বর্তমানে আহত আনোয়ার গাজী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

আহত আনোয়ার গাজী বলেন- ঘটনার দিন প্রতিদিনের মত আজও রাতের খাবার খেয়ে শুয়ে থাকি। হঠাৎ করে নাজমুল (৩০), পিতা লুৎফর বকাউলের ছেলে সাগর বকাউল (২৬), পিতা আলী বেপারীর ছেলে মোঃ সোহাগ বেপারী (২৬), পিতা ইউসূফ আলীর ছেলে সুজন (২৩), মোঃ ইমরান (২৮), মোঃ জাহিদ সিকদার(২৩), পিতা মৃত কালাই সিকদারের ছেলে মোঃ ইউসুফ আলী (৩৮) সহ একদল সন্ত্রাসী আমার বাাড়িতে এসে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। তারা এসব শুধুই ভাংচুর করেই ক্ষান্ত হয়নি,তাদের হাতে থাকা লাঠি, সোটা, ও ধারালো অস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসী নাজমুলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কানে এলোপাতাড়ি ভাবে কুপাতে থাকলে আমি মাটিতে লুঠিয়ে পড়ি। সন্ত্রাসীরা শুধু আমাকে মেরেই ক্ষান্ত হয়নি তারা আমার স্ত্রীকেও মারধর করেন। এসময় সে আরো বলেন- আমার ঘরের মালামাল লুটপাট ও প্যান্টের পকেটে থাকা নগদ ২,৮০,০০০ ( দুই লক্ষ, আশি হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসী নাজমুল সহ সন্ত্রাসী দল। তারা আমাকে রক্তাক্ত করে হাতে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে বলে এঘটনা যদি কাউকে জানায় তাহলে তারা আমার বাড়িঘর আগুনে পুড়ে' আমাদেরকে মেরে পেলার হুমকি দিয়ে যায়। হাইমচর থানাকে অবহিত করলে তাৎক্ষণিক দুজন কে আটক করা হয়। ভুক্তভোগী আনোয়ার গাজী আরো জানান-হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ করলে, নাম বলতে অনিচ্ছুক,সন্ত্রাসীদের পক্ষ হয়ে ইউপি এক চেয়ারম্যানের ফোনে থানায় কোন মামলা বা অভিযোগ না নেওয়া নির্দেশ প্রদান করেন। তাহলে সুবিচার পাবো কোথায়।  কোন রকম ভাবে জীবন যাপন করে আসছি। তারা পূর্বের কথার রেশ নিয়ে আমার উপর এ অতর্কিত হামলা।  এখন আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। সঠিক বিচার চেয়ে এঘটনায় অচিরেই মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন