অফিস ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ (ধানের শীষ)এর সমর্থনে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাঘড়া ইউনিয়নে ভূইয়া বাড়ি, রাহাদুল ইসলাম রিপন ভূইয়ার উদ্যোগে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থলে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও সমর্থনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বক্তারা বলেন, শেখ মোঃ আব্দুল্লাহ একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। সভায় আগত ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এই জনসমাগম মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ারেরই প্রতিফলন।