শিরোনাম:

হাইমচরে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৫০
photo

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে হাইমচর উপজেলায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর আলগী বাজার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলার মসনদে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিজয়ী করে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেবেন।”
 

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা নেতা মুফতি মাওলানা শিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী ও মোস্তফা বন্দুকসী।
 

এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সভাপতি নাছিমা আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন