শিরোনাম:

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:২৮
photo

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।

টসের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমাদের ভালো বোলিং লাইনআপ আছে। আশা করছি, পরে স্পিন সহায়তা পাওয়া যাবে।আমরা অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি। বিষয়টা হলো স্মার্ট ক্রিকেট খেলা এবং অভিজ্ঞতা কাজে লাগানো।’

স্পিন আক্রমণ নিয়ে তিনি জানান, ‘স্পিন বিভাগে থাকছে আমি, মুজিব ও নবী। উইকেট এমন যে সঠিক জায়গায় বল করলে পেসাররাও সহায়তা পাবে।

পেস আক্রমণে থাকছেন ফজলহক ফারুকী, জিয়াউর রহমান ও আজমতুল্লাহ ওমরজাই।

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসের পর বলেন, ‘উইকেটে ঘাস আছে, আশা করছি ভালোভাবেই খেলবে। ভারতের বিপক্ষে সিরিজটা ছিল খুব ব্যস্ত সূচির, তবে সেটাই আমাদের জন্য ভালো ওয়ার্ম-আপ হয়েছে। সবাই দলে ফিরে এসেছে এবং আমরা পুরোপুরি প্রস্তুত।

দল গঠন প্রসঙ্গে স্যান্টনার জানান, ‘আমরা তিনজন পেসার খেলাচ্ছি। স্পিন বিভাগে থাকছি আমি, রাচিন ও গ্লেন ফিলিপস।’

এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মাত্র দুইবার, যেখানে দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে আজকের ম্যাচটি হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে দুই দলের সামনে।

নিউজিল্যান্ড (একাদশ):
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমি নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।

আফগানিস্তান (একাদশ):
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও জিয়াউর রহমান।

শেয়ার করুন