শিরোনাম:

সেলিম কালচারাল ইনস্টিটিউটে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৫:৫৪
photo

সেলিম কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী, পুরস্কার ও সনদপত্র বিতরণ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) এক উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক সুলতানা রাজিয়া হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বোয়েসেলের সাবেক মহাব্যবস্থাপক এ বি এম আব্দুল হালিম। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও ইনস্টিটিউটের পরিচালক। পরে তাঁরা বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন এবং বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক।
সবশেষে দিনের সকল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন