শিরোনাম:

জিয়ার নানীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৫:৫২
photo

বেলা ১১.০০ টায় মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় মেধাবী শিক্ষক, বিশিষ্ট লেখক ও দক্ষ সংগঠক সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমানের নানীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনজীবন ফাউন্ডেশন আয়োজনে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা, সাংবাদিক, আইনজীবী ও সংগঠক কেএম সাইফুল্লাহ ভূইয়া। 
সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহ প্রচার সম্পাদক মোঃ মিলন হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইন, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ মোহাম্মদ আলী সরদার, মোঃ নাঈমুর রহমান নূর প্রমূখ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মনির হোসেন পাটোয়ারী। এ সময় জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের নানী, সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ মাস্টারের ছেলে, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লার নাতী, সদস্য মোহাম্মদ  আস্রাফুল আলম সোহেলের ছেলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন