অফিস ডেস্ক
মুন্সিগঞ্জ-৩ (সদর - গজারিয়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে সদর উপজেলার বাংলা বাজার ও শিলই ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
নির্বাচন সামনে রেখে দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
পথসভায় মহিউদ্দিন বলেন, ফুটবল প্রতীকে এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করতে চান। তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ফুটবল প্রতীক এ ভোট চান।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণ, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
কর্মসূচি চলাকালে বাংলা বাজার ও শিলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।