শিরোনাম:

মুন্সিগঞ্জে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৩:৩১
photo

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে সদর উপজেলার নতুনগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সিগঞ্জের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. কাউসার আহম্মেদ (৩৪) কে গ্রেপ্তার করেন। তিনি মৃত কেরামত আলীর ছেলে এবং নতুনগাঁও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বসবাসরত বাড়িটি মহিউদ্দিন শেখের মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযানকালে কাউসারের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন