শিরোনাম:

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বজ্রযোগিণীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৪৪
photo

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের বজ্রযোগিণী ইউনিয়নের রাম সিং ২ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হালিম হোসেন, পাবলিক প্রসিকিউটর, মুন্সিগঞ্জ জেলা দায়রা জজ আদালত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বজ্রযোগিণী ইউনিয়ন যুবদলের সভাপতি মুশতাক আহমেদ শিপু, বজ্রযোগিণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাসেদ শেখ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান মুন্সি, বজ্রযোগিণী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনিস শেখ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা শাহিন মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাহবুবুর খান, সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ সদর থানা বিএনপি ও বর্তমান জেলা কমিটির সদস্য। দোয়া পরিচালনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাম সিং ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ব্যবস্থাপনায় সহযোগিতা করেন আব্দুর রহমান মুন্সি, রুমান শেখ, রনি শেখ, হিরা শেখ, হাসান মুন্সি, কয়েস শেখসহ এলাকার যুবসমাজ।

শেয়ার করুন