শিরোনাম:

মুন্সীগঞ্জে পার্থক্য যুব ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | সময়ঃ ০২:৪৪
photo

পার্থক্য যুব ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় হাটলক্ষীগঞ্জ এলাকার নূরে মোহাম্মদ (স.) মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মুরগি, ডিম, চিনি, লবণ, খেজুর, মুড়ি, ছোলা, পোলাওর চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য।
 

এ সময় উপস্থিত ছিলেন নূরে মোহাম্মদ (স.) মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর হামিদি, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আলী লিটন, পার্থক্য যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর নার্গিস আক্তার, পার্থক্য যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন শুভ, সংগঠক ও সমাজকর্মী মোঃ সোহাগ আহমেদ, সমাজকর্মী সাগর হোসেন ফারুক, মোঃ আওলাদ হোসেন, মাসুম দেওয়ান, মোঃ বোরহান উদ্দিন, চঞ্চল হোসেন, হাসান, জুয়েল, আরাফাত, শামীম ও আলো প্রমুখ।
 

একই দিন বিকেল ৩টায় গজারিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু নাসের বুলু; কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বেপারী, মাদ্রাসা কমিটির সদস্য জাহিদ আহসান সোহেল মিয়া।
 

সকলের উপস্থিতিতে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপালের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

শেয়ার করুন