শিরোনাম:

১১ মাদক মামলার আসামি শাকিল মাঝি ও তার সহযোগী বক্কর ০৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:২৯
photo

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৫-০২-২০২৬ খ্রি. রাত ১৮.৫৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন টংগীবাড়ী (মাঝিবাড়ি) সাকিনস্থ জনৈক সবুজ মাঝির কাঠের দোকান এর সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে 

১. মোঃ সাগর ওরফে শাকিল মাঝি (৪৩), পিতা- মৃত খালেক মাঝি, সাং- টংগীবাড়ী (মাঝিবাড়ি), থানা- টংগীবাড়ী ও 

২. মোঃ আবু বক্কর ঋদয় (৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- গোয়ালঘুন্নি, থানা- মুন্সীগঞ্জ, উভয় জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। ০৪ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য '২০০০০' টাকা। উক্ত ১নং আসামীর বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা রয়েছে। 
 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং এই অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে।
 

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

শেয়ার করুন