অফিস ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি চুপ্পুু ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ।