শিরোনাম:

মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১২:২৬
photo

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৩-০২-২০২৬ খ্রি. বিকাল ১৭.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মোল্লারচর ০৭ নং ওয়ার্ড সাকিনস্থ মোঃ কবির হোসেন এর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১. মোঃ কবির হোসেন (৫৫), পিতা- মৃত নাজিম উদ্দিন খান, সাং- মোল্লারচর ও ২. মলয় চক্রবর্তী (৫২), পিতা- মৃত গৌরাঙ্গ চক্রবর্তী, সাং- বাগমামুদালীপাড়া, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ২০২ (দুইশত দুই) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 
 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো জোরদার হবে।
 

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন'।
পুলিশ কন্ট্রোল রুম - ০১৩২০০৯৪২৯৮"

শেয়ার করুন