অফিস ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনার শেষ দিকে মুন্সীগঞ্জ-১ আসন(শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি হাজারো নারী-পুরুষ নেতাকর্মী নিয়ে
ধানের শীষের বিশাল শোডাউন করেছে।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও হতে উপজেলা মোড় পর্যন্ত সহ বিভিন্ন সড়কে এ শোডাউন করেন।
এ-সময় শোডাউনে ধানের শীষ প্রতীক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র বিজয়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।
শোডাউনে রশুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আবু কালাম মোহন,সহসভাপতি মোকাজ্জল,সিরাজদিখান বাজার ব্যবসায়ী ইসরাফিল,আক্তার হোসেন,রশুনিয়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার মিলি আক্তার,আরিফ,সহিদ, জয়নাল,আক্কাস, মন্টু,কমর উদ্দিন শেখ,সানোয়ার সানু,সুলতান,যুবায়ের, আলাউদ্দিন,আব্দুল করিম সহ হাজারো নারী-পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন।