শিরোনাম:

চাঁদপুর সদর বালিয়ায় সমাজসেবক নুরুল ইসলাম মিলনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | সময়ঃ ১১:৩৭
photo

নুরুল ইসলাম মিলন–এর সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুর ২টায় বালিয়া দিঘীরপাড় তাহেরা মঞ্জিল মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিনি, চিড়া, খেজুর, তেল, ডাল, বুট, আলু ও পেঁয়াজ।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়ার সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন (তপন), ফয়সাল হাবিব (মামুন), জুয়েল গাজী, মুনসুর আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এ সময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নুরুল ইসলাম মিলন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সহযোগিতায় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। যারা এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর মৃত মা-বাবা ও বড় ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যতে আরও বেশি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম মিলনের এ ধরনের মানবিক কার্যক্রম এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন