শিরোনাম:

বিশ্ব জয় করলো মুন্সিগঞ্জের ছেলে: ব্যাংককে ওড়ালো বাংলাদেশের লাল-সবুজ পতাকা

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:১৫
photo

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘World STEM Invention & Innovation 2026’ (WYSII 2026)-এ বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান অর্নব।

গত ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অর্নবের নেতৃত্বাধীন ‘Team EngloVoice’ স্বর্ণপদক (Gold Medal), MYSO স্পেশাল অ্যাওয়ার্ড এবং বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে এক ঐতিহাসিক সাফল্য গড়েছে।

বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSiS)-এর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই দলটি Computing, Artificial Intelligence এবং Digital Innovation ক্যাটাগরিতে তাদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

৩০টিরও বেশি দেশের প্রায় ১,০০০ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি বৈশ্বিক অংশগ্রহণের রেকর্ডের জন্য ‘Malaysia Book of Records’-এ স্বীকৃতি লাভ করেছে, যা এই অর্জনের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই সাফল্য প্রমাণ করে যে শ্রীনগর ও মুন্সিগঞ্জসহ বাংলাদেশের তরুণরা কেবল স্বপ্ন দেখেই থেমে নেই—তারা বৈশ্বিক মানের উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এবং বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিখাতে অগ্রযাত্রার এক গর্বের অধ্যায়।

এই আন্তর্জাতিক অর্জনটি প্রকাশ ও প্রচারের মাধ্যমে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন