মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি আটক


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কনকসার এলাকা থেকে দিপালী নামে এক নারীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ