অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:১৩
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও পুলিশ ফাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৬-০৩-২০২৬ খ্রি. দুপুর ১৪.২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন মোল্লারচর সাকিনস্থ জনৈক ইকবাল হোসেন এর বিসমিল্লাহ ট্রেডার্স এর সামনে অভিযান পরিচালনা করে ১. শরিফ হাসান (২৮), পিতা- তমিজউদদীন, সাং- শম্ভুপুরা, থানা- সোনারগাঁও ও ২. মোঃ এমরান (৩৪), পিতা- মোতালেব, সাং- শম্ভুপুরা, থানা- সোনারগাঁও, উভয় জেলা- নারায়ণগঞ্জদ্বয়'কে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ