মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ সদর ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেস কাজী প্লাজায় শুক্রবার সন্ধায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল পালিত হয়েছে।

প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত শুরু এবং দোয়া ও মুনাজাত দিয়ে শেষ করেন।

প্রধান অতিথিরা বলেন আমরা যেন পেশাগত দায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করিতে পারি সেদিকে লক্ষ রাখিবো।
 

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের সঞ্চালনায়-এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সহসভাপতি একেএম মোহসীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জ কাগজের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরফিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, দৈনিক মুন্সীগঞ্জের সময়ের প্রকাশক ও সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ ও সাংবাদিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান খান।

 

আরো উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম জামাল হোসেন মন্ডল, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম কামাল, ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহমত উল্লাহ দেওয়ান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

 

আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সহসভাপতি এবং দেশ সেবা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু হানিফ রানা ও আরো অনেক সাংবাদিক বৃন্দ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ