অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:১৬
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও ফাঁড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৪-০৩-২০২৬ খ্রি. বিকাল ১৪.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পদ্মা সেতু (উত্তর) থানাধীন উত্তর মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিষ্ট্রেশন সেন্টার এর সামনে দক্ষিণ পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১. সাইফুল ইসলাম বাবু (২৮), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- ধানোকাটি, থানা- ডামুড্ডা, জেলা- শরীয়তপুর, এ/পি সাং- সাতঘড়িয়া (শশুর মৃত সৈয়দ আলী মৃধার বাড়ি), থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ ও ২. রাবেয়া (৪৫), পিতা- ইসলাম জমাদ্দার, সাং- নকিরি মাদবরের চরকান্দি, থানা- পদ্মা সেতু (দক্ষিণ), জেলা- শরীয়তপুর'কে ১৫০০' পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উক্ত দুইজনকে জিজ্ঞেসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ১৬.৩০ ঘটিকার সময় পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ খানবাড়ি বাস স্ট্যান্ড ওজন স্কেলের সামনে ঢাকা টু মাওয়াগামী পাকা রাস্তার উপর হইতে ৩. মোঃ সোয়েব ওরফে সৌরভ (৪০), পিতা- মোঃ শামসুদ্দিন, সাং- কাজুলিয়া, থানা ও জেলা- গোপালগঞ্জ, এ/পি সাং- পাইনারচর মোল্লাবাড়ি (ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা'কে ১০০০' পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোট (১৫০০+১০০০)= ২৫০০ পিস ইয়াবা উদ্ধার। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ