অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:২৪
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারে বিক্রির জন্য রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
নৌ পুলিশ জানায়, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ