অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬, সময়ঃ ১২:১৭
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা নিসচার অস্থায়ী কার্যালয়ে রবিবার সন্ধায়,নিরাপদ সড়ক চাই পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল পালিত হয়েছে।
প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত শুরু, দোয়া ও মুনাজাত দিয়ে শেষ করেন।
অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা শাখার নিসচার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপুর সঞ্চালনায়-এইসময় উপস্থিত ছিলেন-নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম জামাল হোসেন মন্ডল, মিনি ট্রাক চালক সমিতির সহসভাপতি সেলিম মিয়া।
আরো উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম প্রিন্স, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম মোল্লা, সহসভাপতি দেশ সেবা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু হানিফ রানা, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, টঙ্গীবাড়ী উপজেলার নিসচার সহসভাপতি জয়নাল কন্ট্রেকদার ও আরো অনেকে ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ