অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:২৪
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় অদ্য ২৬-০২-২০২৬ খ্রি. বিকাল ১৬.১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন জনধাত্রীপাড়া সাকিনস্থ শাহজাহান এর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে শাহজাহান (৬২), পিতা- মৃত মোসলেম, সাং- জগধাত্রীপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ