ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২


ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি আলোচনা সভা চলাকালে দু‘পক্ষের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে চেষ্টা চালায়। এ সময় সংঘর্ষে জড়িতরা পুলিশের ওপর চড়াও হয়। 

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, রাশেদ খানের নেতৃত্বে পার্টি অফিসে আমাদের আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অবস্থান নেন। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ