পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্যদিবসে আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় দফতরে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একই দিনে বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ১৮ ফেব্রুয়ারি তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শেরে বাংলা নগরে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপরই সচিবালয়ে প্রথম দফায় অফিস করেন তিনি।


এরপর ১৯ ফেব্রুয়ারিতেও সচিবালয়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। মাঝে শুক্রবার সরকারি ছুটি থাকলেও, সর্বশেষ শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি। প্রশাসনিক কাজে গতিশীলতা ফেরাতে ছুটির দিনেও দাফতরিক কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ