বিশ্বকাপজয়ী ওজিল এখন বাংলাদেশে


নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, ঠিক সে সময় অনেকটা নিরবে বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ২০১৪ বিশ্বকাপজয়ী এই সাবেক জার্মান সুপারস্টার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।


জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবেই তার এই সফর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রকল্প শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছে। ইতোমধ্যে প্রকল্পটির মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান ওজিল। আজ বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উদ্বোধনের পর  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে একই রাতেই দেশ ছাড়বেন তিনি। 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ