ঈশাণবালায় জামায়াত কর্মীর মায়ের জানাজায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া


চাঁদপুর-৩ (হাইমচর) আসনের ৪নং নিলকমল ইউনিয়নের ৩নং ঈশাণবালা ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক আব্দুল গফুরের মায়ের নামাজে জানাজা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
 

জানাজায় উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আফসার উদ্দিন মিয়াজী, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জসিমউদ্দীন, চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, হাইমচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাঈদ আহমেদ, ১২নং ওয়ার্ড মিশন রোডের সভাপতি মোঃ আমিন বেপারী, ৪নং নিলকমল ইউনিয়ন সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ