অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০১:৪২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুন্সীগঞ্জের ৩টি আসনেই প্রতিদ্বন্দীতা করে নিজের শক্ত অবস্থান ও সমর্থনের প্রমাণ রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা।
এর মধ্যে মুন্সীগঞ্জ ১- (শ্রীনগর-সিরাজদীখান) আসনে প্রতিদ্বন্দীতা করে নিজের শক্ত অবস্থান ও সমর্থনের প্রমাণ রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষে শেখ মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জামায়াতে ইসলামী কে এম ফখরুদ্দিন রাজী দাড়িপাাল্লা প্রতীকে পেয়েছেন ১,০১,৫৬৯।
মুন্সীগঞ্জ ২- (টংগীবাড়ি-লৌহজং) আসনে প্রতিদ্বন্দীতা করে নিজের শক্ত অবস্থান ও সমর্থনের প্রমাণ রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষে এডভোকেট আব্দুস সালাম আজাদ ১,২১১৫৪, ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত এনসিপি শাপলা কলি প্রতীক মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮,৫৭৩ ভোট।
মুন্সীগঞ্জ ৩- (সদর -গজারিয়া ) আসনে প্রতিদ্বন্দীতা করে নিজের শক্ত অবস্থান ও সমর্থনের প্রমাণ রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন ১,২৪,৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, কামরুজ্জামান রতনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মুন্সীগঞ্জের -৩টি আসনে প্রার্থী ছিলেন মোট ১৯ জন। এর মধ্যে মুন্সীগঞ্জ ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নুর হোসাইন নুরানী রিকশা প্রতীক ৩য় স্থানে রয়েছেন। মুন্সীগঞ্জ ২ আসনে এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম ৩য় স্থানে রয়েছেন। মুন্সীগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে মোহাম্মদ মমিন আলী ৩য় স্থানে রয়েছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ