অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৬:৪৪
সোমবার ০৯ ফেব্রুয়ারী বিকালে শহরস্থ সুপার মার্কেট মোড়ে মুন্সিগঞ্জ ৩ ( সদর- গজারিয়া) আসনে সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় আর এজনসভা যেন জনসমূদ্রে পরিনত হয়েছে।
উক্ত জনসভায় মুন্সিগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (সতন্ত্র ) ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব,আতাউর হোসেন বাবুল ,শাহাদাত হোসেন ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান ফকির,সাবেক জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা।
উক্ত জনসভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজার হাজার জনগণ এসে সভায় জড়ো হয়ে জনসভাকে যেন জনসমুদ্রে পরিনত করেছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ