জনসভায় যাওয়ার পথে জেলা বিএনপি নেতার মৃত্যু


সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ জনসভায় যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী মারা গেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার নতুন বাজার এলাকায় মারা যান তিনি।

জানা গেছে, ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার শেষ জনসভায় যোগদান করতে মিছিলসহ রওয়ানা দেন। সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নেতাকর্মীরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সুহেল আহমদ চৌধুরীর ভাতিজা মোহাম্মদ আলী শিপন ও সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গেছেন তিনি। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ