শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত


শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ও সেলিম কালচারাল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শুভ উদ্বোধন করেন মেজর (অবঃ) মোঃ শাহ আলম, পিএসসি, চেয়ারম্যান, শহিদ লেঃ সেলিম শিক্ষালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন। এ ছাড়া ইনচার্জ, কো-অর্ডিনেটরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি বাহারি স্বাদের খাবারের স্টল বসানো হয়। পাশাপাশি সেলিম কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
উৎসবটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ