মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ।


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ মঙ্গলবার ( ৩১শে  জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়নের  আড়িয়াল বাজার ও ফজুশাহ
বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসেন বাজারের প্রতিটি দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগ শেষে  ফজুশাহ বাজারে  সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তব্যে কেএম বিল্লাল হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


গণসংযোগ চলাকালে প্রার্থী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে তাদের সক্রিয় সমর্থন কামনা করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ