অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:১৫
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ ২ আসন টংগীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর মান্দ্রা গ্রামের মাওলানা শেখ সেলিমের বাড়িতে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষের প্রার্থী এডভোকেট আব্দুস ছালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজগর আলী রিপন মল্লিক, যুক্তরাষ্ট্রে বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া,পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম লেলিন,ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম,ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন সপন,মোঃ সুমন চোকদার সাধারণ সম্পাদক টংগীবাড়ি উপজেলা জাসাস সাড়া হোশেন,সাবেক চেয়ারম্যান আলী আহমেদ, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, তাতীদলেদলীয় নেতৃবৃন্দ, নারী ভোটাগন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ