অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৩:২৯
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার সন্ধায় সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কালিন্জিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সেন্টু দে (৩০)–এর বিরুদ্ধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও প্রযোজ্য বিধিমালা অনুযায়ী মোবাইল কোর্টের আওতায় মামলা দায়ের করা হয়।
তিনি কালিন্চিপাড়া গ্রামের বাসিন্দা মৃত মন্টু দে’র পুত্র সেন্টু দে কে ১০হাজার টাকা জরিমানা করেন,
মোবাইল কোর্ট সূত্র জানায়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণ ও নিয়মিত নবায়ন বাধ্যতামূলক। আইন অমান্য করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় আদালত মামলাটি বিচারার্থে আমলে গ্রহণ করেন।
অভিযান পরিচালনা করেন মোঃ ওমর ফারুক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা, মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জ।
তিনি বলেন, ব্যবসায়িক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রেড লাইসেন্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চলবে। প্রশাসন সূত্রে জানায়, ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স সংগ্রহ ও নবায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার লাইসেন্স ইন্সেপেকটার মোঃ আলম শাহিন, পৌরসভার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী।