অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৪:৫৭
মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাসকিড়া গ্রামের মোজাম্মেল চোকদারের গোয়ালঘরের সামনের রাস্তায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মোজাম্মেল চোকদার (৩৫) কে তল্লাশি করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল চোকদার আমজাদ চোকদারের ছেলে। তার বাড়ি টংগীবাড়ী উপজেলার হাসকিড়া গ্রামে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ